শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কেউ আইনের উর্ধ্বে নয়, এমনকি প্রেসিডেন্টও না : ন্যান্সি পেলোসি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন নিয়ে সাংবিধানিক সংকটের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি দ্বিতীয়বার অভিশংসিত হলেন।

 

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘কেউ আইনের উর্ধ্বে নয়। বেপরোয়া এ রিপাবলিকান প্রেসিডেন্ট বিগত ১৩ মাসের মধ্যে দ্বিতীয় দফা অভিশংসিত হওয়ার পর গতকাল বুধবার তিনি একথা বলেন।

এক অনুষ্ঠানে কংগ্রেসের এই শীর্ষ ডেমোক্রেট আরও বলেন, ‘দ্বি-দলীয় এ হাউসে আজ দেখা যায় যে কেউ আইনের উর্ধ্বে নয়, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও না।’ ওই অনুষ্ঠানে তিনি অভিশংসন পত্রে স্বাক্ষর করেন। মার্কিন ক্যাপিটল হিল অভিমুখে মিছিল সহকারে যেতে তার সমর্থকদের উৎসাহিত করার পর বিদ্রোহমূলক কর্মকান্ডে মদদ দেয়ায় ৭৪ বছর বয়সী ট্রাম্প অভিশংসিত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023