শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

পাকিস্তানে ১১ শ্রমিককে হত্যা করেছে আইএস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনির ১১ জন শ্রমিককে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গিরা শনিবার ওই শ্রমিকদের অপহরণ করে এবং কয়লা খনির কাছেই তাদের হত্যা করে। বিবিসি।

 

নিহত শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। ইসলামের শিয়া ধারার অনুসারী হওয়ায় এই গোষ্ঠীটি বারবার উগ্রপন্থিদের হামলার শিকার হয়েছে। এই ঘটনাকে ‘অমানবিক সন্ত্রাসী কর্মকান্ড’ বলে বর্ণনা করে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

 

প্রদেশটির রাজধানী, কোয়েটার অদূরে এবং আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত ছোট শহর মাচের কাছে শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। সশস্ত্র জঙ্গিরা তাদেরকে অপহরণ করে এবং কাছের কয়েকটি পাহাড়ে নিয়ে যায়। বেলুচিস্তান দেশটির বৃহত্তম এবং দরিদ্রতম অঞ্চল।

 

বেলুচিস্তানের আধাসামরিক বাহিনী লেভিস ফোর্সের কর্মকর্তা আলী জাতোইয়ের বরাত দিয়ে ডন সংবাদপত্র জানিয়েছে, ঘটনাস্থলেই ছয় শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া যায়, গুরুতর আহত বাকি পাঁচ জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হত্যাকাণ্ডের বিচার দাবি করে প্রতিবাদকারীরা লাশগুলো প্রধান একটি সড়কে রেখে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। দায়ীদের গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023