শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা
হবিগঞ্জের নবীগঞ্জে মুখোমুখি সংঘর্ষের পর বিআরটিসি বাস ও সিএনজি সড়কের পাশে গভীর খাদে পড়ে পানিতে তলিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই সিএনজির ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার বিকালে উপজেলার ফুলতলী বাজারের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ও নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসি বাসের সঙ্গে ফুলতলী বাজারের কাছে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে। সেখান থেকে ৫টি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস উপজেলার ফুলতলী বাজারে পৌঁছলে পানিউমদা থেকে মুড়াউড়াগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী মারা যান।

বিকেল ৫টা নাগাদ অটোরিকশার চার যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও একজন শিশু।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওসি এরশাদুল হক ভূঁইয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023