শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

দুর্নীতির দায়ে অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রীর ৮ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

অস্ট্রিয়ার একটি আদালত দুর্নীতির দায়ে দেশটির সাবেক অর্থমন্ত্রী কার্ল-হেইনজ গ্রাসারকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে।

 

সরকারি মালিকানাধীন হাজার হাজার অ্যাপার্টমেন্ট বিক্রির প্রকল্পে অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ ও চুক্তির নথি বিকৃতির অভিযোগে শুক্রবার গ্রাসার দোষী সাব্যস্ত হন বলে জানিয়েছে বিবিসি।

 

সাবেক এ অর্থমন্ত্রী ৯ মিলিয়ন ইউরোর বেশি ঘুষ লেনদেনের ঘটনায় জড়িত ছিলেন, জানিয়েছে ভিয়েনার আদালত।

 

গ্রাসার তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন তিনি।

 

২০০০ সালে দায়িত্ব নেওয়ার সময় তিনিই ছিলেন অস্ট্রিয়ার ইতিহাসে সবচেয়ে কমবয়সী অর্থমন্ত্রী।

 

যে মামলায় তার কারাদণ্ডের রায় হল তাতে ১৪ আসামির সবার বিরুদ্ধে মুদ্রা পাচার, জালিয়াতি, নথি বিকৃতিসহ একাধিক অভিযোগ ছিল।

 

আদালতের ভাষ্য অনুযায়ী, গ্রাসার ও এক দালাল সরকারি মালিকানাধীন ৬০ হাজার অ্যাপার্টমেন্ট বেসরকারি খাতে ছেড়ে দেওয়া সংক্রান্ত একটি প্রকল্পের নিলামের তথ্য সুনির্দিষ্ট একটি কনসোর্টিয়ামকে দিলে তারা প্রতিদ্বন্দ্বীদের টপকে প্রকল্পটি হাতিয়ে নেয়।

 

কনসোর্টিয়াম ওই অ্যাপার্টমেন্টগুলো ৯৬১ মিলিয়ন ইউরোতে কিনে নেয় এবং ঘুষ হিসেবে ক্রয়মূল্যের এক শতাংশ (৯৬ লাখ ইউরো) ফ্রিডম পার্টি অব অস্ট্রিয়ার সাবেক সাধারণ সম্পাদক ওয়াল্টার মিশবের্গার ও লবিস্ট গোশেগারকে দেয়। দুর্নীতির দায়ে মিশবের্গার ও গোশেগারকেও কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

ঘুষ হিসেবে দেওয়া ওই টাকা পরে ইউরোপের ছোট দেশ লিখটেনস্টাইনের তিনটি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় বলে আদালত প্রমাণও পেয়েছে।

 

কয়েকশ’ সাক্ষীর সাক্ষ্য, টেলিফোনে আড়ি পেতে নেওয়া কথোপকথনের ভিত্তিতে দুর্নীতির এ মামলার রায় দেওয়া হয় বলে জানিয়েছে অস্ট্রিয়ার গণমাধ্যমগুলো।

 

বিচারক মারিয়ন হোহেনেকার রায় ঘোষণার সময় বলেন, “যারা সততার সঙ্গে ব্যবসা করে তাদের লিখটেনস্টাইনে ব্যাংক অ্যাকাউন্টের দরকার পড়ে না।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023