শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে ‘লাভ জিহাদ’ আইনে মুসলিম যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

একজন হিন্দু নারীকে মুসলমান করার চেষ্টা করায় একজন মুসলমান পুরুষকে গ্রেফতার করেছে ভারতের উত্তর প্রদেশ পুলিশ। দেশটিতে লাভ জিহাদ আইনে এ প্রথম আটকের ঘটনা এটি। লাভ জিহাদ মানে মুসলিম ছেলেদের হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে করা। খবর বিবিসি।

 

দেশটিতে এ আইন নিয়ে ব্যাপক সমালো চনা হয়েছে। ভারতের এ আইনকে অনেকেই নাৎসি জার্মানির নেতা হিটলারের আনা ইহুদী-বিরোধী আইনের সঙ্গে তুলনা করছেন। ১৯৩৪ সালে নাৎসি জার্মানিতে ইহুদীদের সঙ্গে তথাকথিত ‘এরিয়ান’ বা আর্য বংশোদ্ভূতদের বিয়ে ও যৌন সম্পর্ক নিষিদ্ধ ঘোষণা করে একটি আইন আনা হয়েছিল।

 

উত্তর প্রদেশের পর দেশটির আরো চারটি রাজ্যে লাভ জিহাদ থামাতে এমন আইন করার চেষ্টা চলছে। এর আগে উত্তরপ্রদেশে একজ মেয়ের বাবা আদালতে গিয়ে জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ে করার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছিল। যদিও মেয়েটির অন্য পুরুষের সাথে বিয়ে হয়েছে।

 

আটকের পর অভিযুক্ত মুসলিম যুবককে ১৪ দিনের জন্য জেলে পাঠানো হয়েছে। তবে মেয়েটির সাথে কোন যোগাযোগ নেই বলে দাবি করছেন গ্রেফতারকৃত যবক। নতুন আইনে সর্বোচ্চ ১০ বছরের সাজার কথা বলা আছে যাতে জামিনের কোন ব্যবস্থা রাখা হয়নি।

 

সম্প্রতি উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে, বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন করা যাবে না। হাইকোর্ট রায় দিয়েছে এক মুসলিম মেয়ের হিন্দু ছেলেকে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করা নিয়ে। এর পরেরই লাভ জিহাদ রুখতে নতুন এ আইন প্রনয়ণ করা হয়।

 

উল্লেখ্য, নভেম্বরে প্রথম প্রদেশটিতে ধর্মান্তরিত করে বিয়ে করা ঠেকাতে এ আইন পাস করা হয়। যদিও এর আগে ভারতের হাইকোর্টের এক রায়ে বলা হয়েছিল যে, ” দুজনকে আমরা হিন্দু-মুসলিমের দৃষ্টিতে দেখছিই না। বরং দেখছি দুজন সাবালক ব্যক্তি হিসেবে, যাদের নিজস্ব জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023