শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পর্তুগালে বিশ্ব সেরা সৈকত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত হওয়ার জন্য যতগুলো উপাদান প্রয়োজন হয় তার সবই এখানে বিদ্যমান পর্তুগালে। প্রতি বছরই দেশটি পর্যটনের বিভিন্ন দিক থেকে সেরা ভ্রমণ গন্তব্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পর্তুগালের পর্যটন শহর আলগার্ভ বিশ্বের সেরা সমুদ্র সৈকত গন্তব্য হিসেবে- বিশ্বের শীর্ষ দ্বীপ গন্তব্য মাদেইরা দ্বীপপুঞ্জ, রাজধানী লিসবন বিশ্বের সেরা (সিটি ব্রেক) বিরতির শহরসহ পর্যটনের অস্কার খ্যাত ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যাওয়ার্ডের ২০২০ সালের সংস্করণে সর্বমোট ১৪টি ইভেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় হিসেবে নির্বাচিত হয়েছে।

 

এগুলো হলো: পৃথিবীর শীর্ষস্থানীয় বিলাসবহুল অবসর রিসোর্ট ২০২০- কনরাড অ্যালগারভে, বিশ্বের শীর্ষস্থানীয় গল্ফ এবং ভিলা রিসোর্ট ২০২০- ডুনাস ডুরাদাস বিচ ক্লাব, পর্তুগাল, বিশ্বে শীর্ষস্থানীয় ওয়াইন অঞ্চল হোটেল ২০২০- এল’অ্যান্ড ভিনেয়ার্ডস পর্তুগাল, বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাডভেঞ্চার ট্যুরিস্ট আকর্ষণ ২০২০- পাসাডিয়োস দ্য পাইভা (আওরোকা ইউনেস্কো গ্লোবাল জিওপার্ক), পর্তুগাল, বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাসিক হোটেল ২০২০- পর্তুগাল ওলিসিপ্পো লাপা প্যালেস হোটেল।

 

এছাড়াও তালিকায় আরো রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় সংরক্ষণ সংস্থা ২০২০- সিন্ট্রা পার্ক- মন্টে দা লুয়া, পর্তুগাল, আফ্রিকা ২০২০-এ বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন- ট্যাপ এয়ার পর্তুগাল, দক্ষিণ আমেরিকা ২০২০-এর শীর্ষস্থানীয় এয়ারলাইন- ট্যাপ এয়ার পর্তুগাল, বিশ্বের শীর্ষস্থানীয় ইনফ্লাইট ম্যাগাজিন ২০২০- আপ ম্যাগাজিন (ট্যাপ এয়ার পর্তুগাল), বিশ্বের শীর্ষস্থানীয় ফাইন ডাইনিং হোটেল রেস্তোরাঁ ২০২০- ভিলা জোয়া হোটেল রেস্তোরাঁ @ভিলা জোয়া, পর্তুগাল।

 

এর আগে ২ নভেম্বর একই সংস্থা কর্তৃক আয়োজিত ২০২০ সালের ইউরোপের সেরা গন্তব্য হিসেবে সর্বোচ্চ ২৪ ইভেন্টে পর্তুগাল নির্বাচিত হয়েছিল।

 

২০১৭ সাল থেকে একটানা চার বছর পর্তুগাল ইউরোপের সেরা গন্তব্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে।

 

পর্তুগালের পর্যটন বিষয়ক সেক্রেটারি রিতা মার্কেস বলেছেন, সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা আমাদের পর্যটন গন্তব্যগুলোর নাম এবং অবস্থান রক্ষা করি। আমরা বিশ্বকে দেখিয়েছি আমরা একটি নিরাপদ দেশ যখন সম্ভব হয় তখন আমরা সবাইকে গ্রহণ করতে প্রস্তুত এবং ধন্যবাদ জানাই সমস্ত পর্তুগিজ নাগরিকদের। যাদের অবদানের কারণে পর্তুগাল সর্বকালের সেরা হয়ে উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023