শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

মসজিদ বন্ধের পক্ষে ফ্রান্সের আদালতের রায়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

সন্ত্রাসবাদ দমনে ফ্রান্স সরকারের একটি মসজিদ ও একটি মুসলিম এনজিও বন্ধের নির্দেশে সমর্থন জানিয়েছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত৷

 

উগ্রপন্থী এক যুবকের হাতে প্যারিসে শিক্ষক হত্যাকাণ্ডের পর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার ঠেকাতে কঠোর হয় ফ্রান্স সরকার৷ ছয় মাসের জন্য উত্তর পূর্ব প্যারিসের প্যানটিন মসজিদ বন্ধ করে দেওয়া হয়৷ এ সময় দেশটির একটি মুসলিম এনজিও বন্ধ করে সরকার৷

 

সরকার জানায়, মসজিদটি নিহত শিক্ষকের স্কুলের এক ছাত্রের বাবার করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে যেখানে শ্রেণিকক্ষে হজরত মুহাম্মদের (সা:) কার্টুন দেখানোয় ঐ শিক্ষককে হুমকি দেওয়া হচ্ছিল৷ তাছাড়া মসজিদের এক ইমাম ইয়েমেনের কট্টরপন্থী প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছে বলে জানা গেছে৷

 

বন্ধ করে দেওয়ার সরকারি আদেশের বিরুদ্ধে আদালতে আবেদন করে মসজিদ পরিচালনা কমিটি৷

 

এদিকে এনজিওটি বন্ধ করে দেওয়ার বিষয়ে সরকার জানায়, উগ্রপন্থী মুসলিমদের সাথে সম্পর্ক এবং সন্ত্রাসবাদী হামলায় সমর্থন রয়েছে এর৷ তাছাড়া সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে হিংসাত্মক ও বৈষম্যমূলক বার্তা ছড়াচ্ছে৷ অভিযোগ অস্বীকার করে এনজিওটির পক্ষ থেকেও আদালতে আবেদন করা হয়৷

 

সরকারের এ পদক্ষেপের সমর্থন দিয়ে আদালত জানায়, সহিংস ও বৈষম্যমূলক বার্তা ছড়ানোয় এনজিওটিকে বন্ধ করে দিতে সরকারের আদেশ যুক্তিযুক্ত৷

 

একই যুক্তি দেখিয়ে মসজিদটি বন্ধে সরকারের পদক্ষেপের সমর্থন জানিয়েছে আদালত৷ মসজিদ কমিটির সদস্যদের মন্তব্য এবং তারা যে ধরনের বিষয়ে আলোচনা করে তা সহিংসতা ছড়াতে পারে বলে অভিমত আদালতের৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023