শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ট্রাম্পকে ডিভোর্স দিতে যাচ্ছেন মেলানিয়া!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হলেই বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডিভোর্স দেবেন, সে অপেক্ষায় দিন গুণছেন স্ত্রী ফারস্ত মেলানিয়া ট্রাম্প।

 

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করেছে।

 

প্রতিবেদনে বলা হয়, মেয়াদ শেষ হলেই ট্রাম্পকে হোয়াইট হাউস ছাড়তে হবে। হোয়াইট হাউস ছাড়ার পরেই মেলানিয়া ট্রাম্প ৭৪ বছর বয়সী স্বামীকে ডিভোর্স দেবেন।

 

একদা ট্রাম্পের সহকারী ওমারোসা মানিগল্ট নিউম্যানের বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়, এখন ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন মেলানিয়া। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বিদায় নিলেই মেলানিয়া ১৫ বছরের সম্পর্কে ইতি টানবেন।

 

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট থাকা অবস্থায় ডিভোর্স দিলে ক্ষমতার অপব্যবহার করে ক্ষতি করতে পারবেন এমন আশঙ্কায় মেয়াদ শেষেই ট্রাম্পকে ডিভোর্স দেবেন মেলানিয়া। পাশাপাশি ছেলে ব্যারন এবং তিনি যেন স্বামীর সম্পত্তির ভাগ পান, সেজন্য একটি চুক্তি করার কথাও চিন্তা করছেন মেলানিয়া।

 

একই রকম দাবি করেছেন মেলানিয়া ট্রাম্পের সাবেক পরামর্শদাতা স্টেফানি ওয়ালকফেরও। তিনি বলেন, দু’জনের বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা মাত্র। কাউন্টডাউন শুরু করে দিয়েছেন মেলানিয়া। হোয়াইট হাউসে ইতিমধ্যেই তাদের শয়নকক্ষও আলাদা হয়েছে। কথাও হয় না বললেই চলে।

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীর জো বাইডেনের ‌কাছে ট্রাম্পের হারের পর থেকেই চুপ রয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। নির্বাচনের পর থেকে প্রকাশ্যেও দেখা যায়নি তাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023