শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

গুয়াতেমালায় ঘূর্ণিঝড়ে নিহত ১৫০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ঘূর্ণিঝড় ‘এটা’র আঘাতে দেড় শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

 

এছাড়া প্রচণ্ড বাতাস ও টানা বর্ষণে বহু বাড়িঘর ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে মারা গেছেন। প্রত্যন্ত অঞ্চলে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।

 

দেশটির প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়ামমাতি গণমাধ্যমকে জানান, মধ্যাঞ্চলের কুয়েজা এলাকায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

 

টানা বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গাছপালা পড়ে এবং রাস্তাঘাট ভেঙে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এর আগে কর্তৃপক্ষ নিহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানিয়েছিলো।

 

প্রতিবেশী দেশ নিকারাগুয়ায় গত শনিবার ৪ মাত্রার হারিক্যান ‘এটা’ ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে প্রথমে আঘাত হানে। এরপর এটি পার্শ্ববর্তী আরেক দেশ হন্ডুরাসে আঘাত হানে। তারপর এটি তাণ্ডব চালায় গুয়াতেমালায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023