শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

আফগানিস্তানে তালেবান হামলা, নিহত ২০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানে ফের তালেবান হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সেনা ছাউনিতে তালেবানের হামলায় অন্তত ২০ সেনা নিহত হয়েছেন। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

 

সেখান থেকে গোলা-বারুদ লুট করা হয়েছে বলেও জানিয়েছে আফগানিস্তান। মধ্যরাতে শাখ-ই-বালা-কাস্ক এলাকার সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালায় তালেবান। দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। ২০ জন আফগান সেনার পাশাপাশি ১২ তালেবান সদস্যও নিহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।

 

ফারহা প্রদেশের সরকারি কর্মকর্তা দাদুল্লাহ কোয়ানি জানান, সোরে শামলা এলাকায় সেনার সঙ্গে জঙ্গীদের সংঘর্ষ চলছিল। সেই সংঘর্ষ সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছিল। সেই সুয়োগে সেনা ছাউনিতে হামলা করে তালেবান। হামলার দায় স্বীকার করেছে তালেবান।

 

আফগানিস্তানে শান্তি ফেরাতে সেপ্টেম্বর মাসে কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের সরকার ও তালিবানের মধ্যে শান্তি আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়। তবে সেই আলোচনা খুব বেশি দূর এগোয়নি। এর মধ্যে এই হামলা আলোচনায় বাধা হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023