শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গুলি, নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত একজনের অবস্থা গুরুতর। তবে কারা এই হামলা চালিয়েছে তাদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। খবর এবিসি নিউজের

 

হিউস্টনের ডিডি স্কাই ক্লাবে ওই হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় নাইট ক্লাবে অন্তত ৩০ জন উপস্থিত ছিলেন বলে খবরে বলা হয়েছে।

 

ঘটনার পর পুলিশ দোষীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে দশটার সময় একটা জরুরি ফোন পায় পুলিশ।

 

হিউস্টন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জনসন জানিয়েছেন, নাইটক্লাবে গোলাগুলিতে এ পর্যন্ত তিনজন মারা গেছেন। অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক।

 

পুলিশের ধারণা, কমপক্ষে দু’জন বন্দুকধারী এ হামলা চালিয়েছে। তবে হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

 

হামলার সময় ওই নাইটক্লাবে থাকা কেড ট্রামেল নামের এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, তিনি ও তার বন্ধু প্রাণ হাতে করে নাইটক্লাব থেকে পালিয়ে আসার আগ পর্যন্ত ৭ থেকে ১০ বার গুলির শব্দ শুনেছেন।

 

ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী, ‌‌‌‌‌‌‌গুলি চলার সময় মেঝেতে পড়ে গিয়ে কোনো ভাবে নিজেদের রক্ষা করেছেন। তারপর, পড়িমরি করে তিনি ও তার বন্ধু নাইটক্লাব থেকে পালিয়ে আসেন। এই যুবক একজন লোকাল হিপহপ শিল্পী।

 

২০ বছর বয়সী ট্রামেলের কথায়, গুলির শব্দে ক্লাবের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নিজের প্রাণ রক্ষায় যে যার মতো দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে। ভয়ে তারাও দৌড়ে পালান। যত দ্রুত সম্ভব নাইটক্লাবের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন তারা।

 

যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে বন্দুক হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। এর আগে ২০১৭ সালের নভেম্বরে টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংয়ের একটি গির্জায় বন্দুক হামলায় ২৬ জন নিহত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023