শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

খাশোগি হত্যায় সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের বাগদত্তা হেতিস চেঙ্গিস।। এতে অভিযোগ করা হয়েছে, সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে খাশোগিকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছেন। খবর অলজাজিরার।

 

 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সৌদি যুবরাজের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে নিহতের বাগদত্তা হাতিস চেঙ্গিস ও ডেমোক্র্যাসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ নামের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে। খাশোগি হত্যার কিছুদিন আগে এই সংগঠনটি গঠন করা হয়েছিল।

 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সৌদি যুবরাজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একদল কর্মকর্তার কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা ও প্রস্তুতির ফলে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার এক বিবৃতিতে হাতিস চেঙ্গিস বলেছেন, যুক্তরাষ্ট্রে যে কোনও কিছু সম্ভব বলে বিশ্বাস করতেন জামাল। ন্যায়বিচার ও স্বচ্ছতার জন্য আমিও যুক্তরাষ্ট্রের বেসামরিক বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছি।

 

২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগি। বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করেছিলেন খাশোগি। তার নিখোঁজ রহস্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023