শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারত সীমান্তে নেপালি পুলিশ অফিসারকে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

নেপালের কৌলালি জেলার নেপাল-ভারত সীমান্তের কাছ থেকে দায়িত্বপালনরত এক নেপালি পুলিশ অফিসারের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

 

নিহত পুলিশ অফিসারের নাম গোবিন্দর বিকে। তিনি সহকারী পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

খবরে বলা হয়েছে, রবিবার ভোরে ধাংগাদি সাব-মেট্রোপলিটন সিটি-১২-এর কাছে মোহনা নদী থেকে ওই পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। এছাড়াও রাম বাহাদুর সোয়াদ নামে এক পুলিশ কনস্টেবলকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

তাদের দুজনে শনিবার রাত সাড়ে আটটার দিকে মটরসাইকেলে চড়ে ধাংগাধি-১২ অস্থায়ী পুলিশ স্টেশন থেকে টহল দিতে বের হন। নদী থেকে তিন কিলোমিটার দূরে মটরসাইকেলটি পাওয়া যায়।

 

শনিবার রাত ১০ থেকে দুই পুলিশ সদস্যের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পুলিশের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, সীমান্ত এলাকায় চোরাকারবারীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য খুন হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023