শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

অসুস্থ ট্রাম্পের সাথে বিতর্কে অনীহা বাইডেনের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানে হাজির হতে প্রস্তুত বলে জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প এখনো করোনায় আক্রান্ত হয়ে থাকলে এক সপ্তাহ পর অনুষ্ঠিত হয়ে যাওয়া এই বিতর্ক করা উচিত হবে না বলে মঙ্গলবার মন্তব্য করেন বাইডেন। খবর সিএনএনের।

 

 

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে দ্বিতীয় দফা বিতর্ক করতে উন্মুখ হয়ে আছেন বলে জানান করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফিরেই একথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

 

মার্কিন নির্বাচনের মাত্র এক মাস আগে ট্রাম্পের করোনা আক্রান্তের ঘটনায় জো বাইডেনের সাথে পরবর্তী বিতর্ক অনুষ্ঠান ঘিরে এরই মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অসুস্থতা নিয়েই বিতর্কে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

 

তবে মঙ্গলবার সাংবাদিকদের বাইডেন বলেন, সে যদি এখনো করোনায় আক্রান্ত থাকে তাহলে আমার মনে হয় বিতর্ক করা উচিত হবে না। বাইডেন বলেন, আমি জানি না যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন কেমন আছে। আমি তার সঙ্গে বিতর্কের জন্য মুখিয়ে আছি। তবে আশা করছি যাতে সকল সুরক্ষা প্রটোকল অনুসরণ করা হয়।

 

টানা তিন রাত হাসপাতালে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সোমবার হোয়াইট হাউজে ফিরে যান তিনি। এর পর এক টুইট বার্তায় প্রথম রাত দারুণ কেটেছে বলে জানান ট্রাম্প।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023