শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

হাসপাতাল থেকে ফিরেই মাস্ক খুলে সমালোচনায় ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেই নতুন করে সমালোচনার পড়েছেন। এবার করোনা ভাইরাসের সংক্রমণ থাকার পরেও ঝুঁকি থাকা সত্বেও মাস্ক খুলেই আমেরিকানদের করোনা নিয়ে ভয় না পাওয়ার অভয় দিলেন। খবর রয়টার্সের।

 

ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ফিরে আসেন। সেখানে তিনি মাস্ক খুলে ফটোসেশন করেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটাকে আপনার ওপর আধিপত্য করতে দেবেন না। এটাকে ভয়ও পাবেন না। আমরা ফিরছি, আমরা কাজে ফিরছি। এটাকে আপনার ওপর আধিপত্য করতে দেবেন না। এ থেকে বের হয়ে আসনু, সতর্ক থাকুন।’

 

ট্রাম্প সামরিক হাসপাতালে চিকিৎসা গ্রহন করে ফিরলেও এখনো করোনামুক্ত হননি। গত শুক্রবার করোনা শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রাজধানী ওয়াশিংটন ডিসির সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টার যোগে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। এ সময় সাদা রঙের সার্জিক্যাল মাস্ক পরা ছিলেন তিনি, কিন্তু হোয়াইট হাউসের দক্ষিণ চত্বরের সিঁড়ি দিয়ে বারান্দায় ওঠার পর তিনি মাস্ক খুলে ফেলে ছবি তোলার জন্য দাঁড়ান, স্যালুট দেন ও বুড়ো আঙুল উঁচিয়ে ‘সব কিছু ঠিক আছে’ বলে ইঙ্গিত দেন।

 

তারপর তিনি হাসপাতাল থেকে ফিরে হোয়াইট হাউসের ভেতরে ঢুকে যান আর তখনও মাস্কটি তার পকেটে ঢোকানো ছিল, সিএনএনের ফুটেজে চিত্রটি ওঠে আসে। মাস্ক খুলে ফেলায় নতুন করে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ট্রাম্প।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023