শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মৃত শিশুর দেহে মিলল শতাধিক আঘাতের চিহ্ন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালের অযোধ্যানগর পুলিশ। আবর্জনার স্তূপ থেকে এ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে মাত্র দুই বছর বয়সী এ শিশুর দেহে মিলল শতাধিক আঘাতের চিহ্ন। স্ক্রু-ড্রাইভার দিয়ে ক্ষতবিক্ষত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কন্যা শিশুটিকে।

 

খুদে শরীরটি একটি শালে মোড়া ছিল। প্রায় ১০০টি ভোঁতা অস্ত্রের ক্ষততে ভর্তি ছোট্ট শরীরটা। বেশিরভাগ ক্ষতই গলায় এবং ঘাড়ে।

 

এটিকে চরম নৃশংস বললেও কম বলা হয়। গত সোমবার ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ভোপালের অযোধ্যানগর এলাকায়। সাত সকালে একটি স্কুলের সামনের একটি আবর্জনার স্তূপ থেকে ওই শিশুটির দেহ উদ্ধার হয়।

 

স্থানীয় পুলিশ গিয়ে দেহ উদ্ধার করতেই দেখা যায়, সারা শরীরে ক্ষত। প্রায় ১০০টি ভোঁতা অস্ত্রের ক্ষততে ভর্তি শরীরটা।

 

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্ক্রু-ড্রাইভারের মতো জিনিস দিয়ে শিশুটির শরীরে ওই আঘাতগুলো করা হয়েছে।

 

এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে মামলাও দায়ের করা হয়েছে।

 

তবে কেন, কী কারণে, কে বা কারা এমন ঘৃণ্য কাজ করেছে, তা এখনও জানতে পারেনি দেশটির পুলিশ। অভিযুক্তের হদিস পেতে এলাকায় সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023