শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ইরাকে আবারও মার্কিন সেনা মোতায়েন, যুক্তি দেখাল যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

একজন মার্কিন কূটনীতিক অভিযোগ তুলে বলেছেন, ইরান ও লেবাননের হিজবুল্লাহর হাত থেকে ইরাককে রক্ষা করার জন্য দেশটিতে মার্কিন সেনা মোতায়েন রাখা হয়েছে।

 

আমেরিকার রাজনীতিবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড হেইল শনিবার ওয়াশিংটনে ইরানের বিরুদ্ধে এই অভিযোগ তুলে দাবি করেন, ইরান-সর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ বিস্তারের জন্য দায়ী। আমেরিকার এই সিনিয়র কূটনীতিক তার অভিযোগে আরও বলেন, দীর্ঘমেয়াদে ইরাকের শান্তি ও স্থিতিশীলতার জন্য ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বড় ধরনের হুমকি হিসেবে পরিগণিত হচ্ছে।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে হেইল দাবি করেন, এই আন্দোলনকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয়ার কাজে ইরান শত শত কোটি ডলার অর্থ খরচ করেছে।

 

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইরানকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য অভিযুক্ত করলেন যখন এ অঞ্চলের সবগুলো দীর্ঘমেয়াদি ও রক্তক্ষয়ী যুদ্ধ এই আমেরিকাই বাধিয়েছে। আমেরিকার বিভিন্ন সরকার মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়ানোর লক্ষ্যে এ অঞ্চলের দেশগুলোতে লুটপাট চালানোর পাশাপাশি আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে দীর্ঘমেয়াদি যুদ্ধ বাধিয়ে দিয়েছে।

সূত্র: পার্সটুডে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023