শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

মার্কিন সেনারা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সেকেন্ড ইন-কমান্ড রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, আমেরিকা একবার ইরান-বিরোধী জোট গঠন করতে ব্যর্থ হয়েছে, যদি তারা একই চেষ্টা চালায় তাহলে আবারো ব্যর্থ হবে। ওয়াশিংটন নতুন করে কোনো বোকামিপূর্ণ তৎপরতা চালালে তেহরান তার কঠোর জবাব দেবে যা তারা কল্পনাও করে নি।

 

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে আলী ফাদাভি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লবের বিরুদ্ধে আমেরিকার জোট গঠনের প্রচেষ্টা অনেক পুরনো বিষয়; এ প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি সতর্ক করে বলেন, আমেরিকা যদি পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বজায় রাখতে চায় তাহলে তাদের মনে রাখতে হবে, মার্কিন সেনারা ইরানি সেনাদের ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে।

 

অস্ত্র নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইরানের এ সিনিয়র সেনা কর্মকর্তা কথা বলেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে সক্ষম হবে না আমেরিকা। সূত্র: পার্সটুডে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023