শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ভারতসহ ৩ দেশের নাগরিকদের ওপর সৌদির নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

মহামারী করোনার সংক্রমণ রুখতে ভারতসহ তিন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এই তিন দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ফলে এসব দেশের নাগরিকরা এখন সৌদিতে প্রবেশ করতে পারবেন না। সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেছে। খবর গালফ নিউজের।

 

 

এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত, ব্রাজিল এবং আর্জেন্টিনা এই তিন দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে সৌদি থেকে কেউ এই দেশগুলোতে যেতে পারবেন না এবং ওই তিন দেশ থেকেও কেউ সৌদিতে প্রবেশ করতে পারবে না।

 

বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো ব্যক্তি সৌদি আরবে যাওয়ার ১৪ দিন আগে এই তিন দেশে ভ্রমণ করে থাকলে তারাও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানানো হয়েছে।

 

সম্প্রতি ধাপে ধাপে ওমরাহ চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি। মোট তিন ধাপে ওমরাহ চালু করবে দেশটির সরকার। প্রথমদিকে শুধু দেশটির মধ্যে থাকা নাগরিকদের নিয়ে সীমিত আকারে ওমরাহ চালু হবে। তারপর কয়েক ধাপে তা বাড়ানো হবে।

 

গত বছরের শেষে চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে মহামরারী করোনা। ভাইরাস ছড়ানোর প্রায় দশ মাস পর এখনো এর তীব্রতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ভয়াবহ প্রভাব পড়েছে। তবে সাম্প্রতিক সময়ে ভারত, ব্রাজিল এবং আর্জেন্টিনায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023