শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সংসদের বাজেট অধিবেশনে পর্নো ছবি দেখার সময় এমপি ধরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

পার্লামেন্টে বাজেট অধিবেশন চলছিল। সেখানে আলোচনা হচ্ছিল বাজেট নিয়ে। প্রত্যেক সংসদ সদস্যকে (এমপি) দেয়া ছিল সেই বাজেটের একটি করে কপি। তবে বাজেটের কপি না পড়ে অধিবেশন চলাকালীন মুঠোফোনে পর্নো ছবি দেখতে গিয়ে ধরা খেয়েছেন দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের এক এমপি।

 

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী থাই ওই আইনপ্রণেতার নাম রোনাত্থেপ আনুওয়াত। বাজেট উপস্থাপনের সময় বাজেট বক্তৃতায় মনযোগ না দিয়ে তিনি মুঠফোন স্ক্রল করে যখন পর্নো ছবি দেখছিলেন তখন তা নজরে পড়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের। পরে তা সবাই জেনে যায়।

 

ঘটনাটি বুধবার সন্ধ্যার। প্রতিবেদনে বলা হচ্ছে, থাই ওই রাজনীতিবিদ অধিবেশন চলাকালীন আনুমানিক দশ মিনিট পর্নো ছবি দেখেছিলেন। ব্যাংককে অবস্থিত সংসদ ভবনের মিডিয়া গ্যালারিতে থাকা সংবাদিকদের ক্যামেরায় ঘটনার পুরো দৃশ্য ধারণ করা হয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

কিছু কিছু ছবিতে দেখা যাচ্ছে, মুঠোফোনে পর্নোছবি দেখার সুবিধার্থে থাই ওই এমপি মুখে থাকা মাস্কও খুলে ফেলেন এক সময়। পরে সাংবাদিকরা এ নিয়ে জিজ্ঞেস করে তাদের কাছে প্রমাণ আছে জানালে তিনি পর্নোছবি দেখার বিষয়টি স্বীকার করেন। ওই এমপি দেশটির চোনবুরি প্রদেশ থেকে পালাং প্রচারথ পার্টি থেকে নির্বাচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023