শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

শর্তসাপেক্ষে আসতে পারে ১৫৬ ট্রাক পেঁয়াজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ১৬৫ ট্রাক পেঁয়াজ আটকা পড়ে আছে।

 

 

পূর্বের শর্ত অনুসারে এলসির মাধ্যমে সীমান্তের ওপারে আটকে পড়া পেঁয়াজগুলো বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত। আজ থেকে শর্তসাপেক্ষে এসব পেঁয়াজবোঝাই ট্রাকগুলো যেকোন সময় বাংলাদেশে প্রবেশ করতে পারে।

 

বিষয়টি জানিয়েছেন ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম।

 

তিনি জানান, হঠাৎ গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বিপাকে পড়ে বাংলাদেশের পেঁয়াজ আমদানিকারকরা। ফলে ভোমরা বন্দরের বিপরীতে ১৬৫ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে।

 

তিনি আরও জানান, ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার আটকে পড়া পেঁয়াজের ট্রাক সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। দিল্লিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় পেয়াজ ব্যবসায়ীর বরাত দিয়ে বিষয়টি তাদের নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023