শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতের এমপিদের বেতন কমেছে ৩০ শতাংশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

মন্ত্রীদের পর সংসদ সদস্যদের (এমপি) বেতনও ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার সংসদ সদস্যদের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী) বিল ২০২০ সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে ভারতীয় লোকসভা। আগামী এক বছর এমপিদের বেতন-ভাতার অংশটি করোনাভাইরাস মহামারির কারণে জরুরি হয়ে ওঠা খাতে ব্যয় করার প্রস্তাব দেয়া হয়েছে এ বিলে।

 

জীবন-জীবিকা বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নিচ্ছে: রেলপথ মন্ত্রী

 

গত সোমবার ভারতীয় সংসদে উত্থাপন করা হয়েছিল এমপিদের বেতন কমানোর এ প্রস্তাব। এর আগে, চলতি বছরের শুরুর দিকে মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর বিল পাস হয় লোকসভায়। গত ১ এপ্রিল থেকে শুরু করে এক বছর মন্ত্রীদের বেতন কাটার কথা বলা হয়েছে ওই বিলে।

 

গত ৫ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমপি ও মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট (এমপিএলএডি) স্কিম আগামী দুই বছরের জন্য স্থগিত করে সেই অর্থ সরকারি তহবিলে জমার দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে ভারতের মন্ত্রিসভা।

 

দেশটির কেন্দ্রীয় তর্থ ও প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ, ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়াহ নাইড়ু এবং গভর্নরেরাও তাদের বেতন ৩০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন। সূত্র: জি নিউজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023