শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

লাদাখ সীমান্তে এয়ার ডিফেন্স মিসাইল মোতায়েন করল চীন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

লাদাখে উত্তজনা কমাতে কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিক স্তরে চীনের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত। কারণ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্তা ফেরানোই নয়াদিল্লির উদ্দেশ্য়। অন্যদিকে, লাদাখ সীমান্তে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে বেইজিং। সূত্রের খবর, সীমান্তে নতুন করে বোমারু এবং এয়ার ডিফেন্স মিসাইল মোতায়েন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি।

 

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে চীন। যার ফলে গত দুই সপ্তাহ ধরে ভারতের প্ররোচনায় সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তে বোমারু, এয়ার ডিফেন্স মিসাইল, আর্টিলারি, সাঁজোয়া গাড়ি, পদাতিক বাহিনী ও স্পেশ্যাল ফোর্স মোতায়েন করা হচ্ছে। পিএলএ চীনের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করতে কতটা সক্ষম, এটা তারই প্রমাণ।’

চলতি বছরের মে মাস থেকেই পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে। প্যাংগং লেক, গলওয়ান, দেপসাং উপত্যকার মতো ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেরে বসেছে চীন। ১৫ জুন রাতে গলওয়ান উপত্যকায় বিনা প্ররোচনায় ভারতীয় সেনার উপর হামলা চালায় চীনা বাহিনী। অনুপ্রবেশকারী পিএলএ-কে রুখে নিহত হন এক কর্নেলসহ ২০ জন ভারতীয় সেনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023