শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর তহবিলে ২০ কোটি দেবে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে ২০ কোটি টাকা দেবে পুলিশ। পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাদের জ্যেষ্ঠতার ভিত্তিতে অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ৩০ মার্চ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ৫ এপ্রিলের মধ্যে পুলিশ সদস্যদের অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

 

আদেশে বলা হয়েছে, করোনা মোকাবিলায় সরকারের সাহায্যের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর তহবিলে ২০ কোটি টাকা জমা করার পরিকল্পনা নেয়া হয়েছে। এজন্য আগামী ৫ এপ্রিলের মধ্যে অতিরিক্ত আইজিপি পদের সমমর্যাদার কর্মকর্তারা ২০ হাজার, ডিআইজি ১৫ হাজার, অতিরিক্ত ডিআইজি ১৩ হাজার, পুলিশ সুপার ১২ হাজার, অতিরিক্ত পুলিশ সুপার ৮ হাজার ও সহকারী পুলিশ সুপার পদে কর্মরতরা ৫ হাজার টাকা করে অনুদান দেবেন। এছাড়াও এর নিচের বিভিন্ন পদের কর্মকর্তাদেরও অনুদানের পরিমাণ নির্দিষ্ট করে দেয়া হয়েছে।

 

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তারা দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। আরেকজনের ৭০ থেকে ৮০ তে। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৬ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023