শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি নাগরিক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবার ৩২৭ জন জাপানি ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ১৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০০১ ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা।

 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্যমতে, বোয়িং-৭৭৭ মডেলের ফ্লাইটটিতে ৩৩৬ জন জাপানি নাগরিক যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ৯ জন কেন যেতে পারেননি এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপান দূতাবাসের সরবরাহ করা তথ্য মতে, ঢাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতিতে থাকা জাপানি নাগরিকদের বেশিরভাগই দেশটির অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্টোরেলসহ বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞ পর্যায়ের কর্মকর্তা। করোনা পরিস্থিতি বিবেচনায় তারা প্রত্যেকেই ছুটি চেয়েছেন, যা জাপান সরকার অনুমোদন করেছে এবং তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে উড়োজাহাজ ভাড়া করেছে।

 

এর আগে সোমবার বিশেষ ফ্লাইটে কূটনীতিকসহ ২৬৯ মার্কিন নাগরিক দেশে ফিরে যান। ভুটান ও মালয়েশিয়াও ঢাকায় স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023