শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাতে জেলার পত্নীতলা এবং আত্রাই উপজেলায় এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার বালুখা এলাকার মৃত রফাত উল্লাহর ছেলে জাহিদুল ইসলাম (৩৮) এবং আত্রাই উপজেলার ভর তেতুঁলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু শিকদার (৩৬)।

 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসলেম উদ্দিন বলেন, উপজেলার তিলাবুদুরি এলাকায় রাত ৩টার দিকে থানা পুলিশে সঙ্গে মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু শিকদার নিহত হন। এসময় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন। নিহত মাদক ব্যবসায়ী ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, উপজেলার দিবর ইউনিয়নের দিবর এলাকায় রাত আড়াইটার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে জাহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাসুয়া, ৯৫০ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। নিহত জাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১২টি মামলা ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023