শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

হজ পরিকল্পনা নিয়ে যা বললেন সৌদি মন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের মহামারির পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হজ পরিকল্পনার জন্য মুসলিমদেরকে অপেক্ষা করার অনুরোধ করেছে সৌদি আরব। আজ বুধবার সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বেনতেন বলেন, ‘আমরা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের সেবা দিতে সৌদি আরব সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে আমরা তাদের সুস্থতা নিয়েও ভাবছি। তাই সব দেশের মুসলিম ভাইদের হজের ব্যাপারে আরও দেরি করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

 

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে গত মাসের শুরুতে সৌদি আরব সরকার ওমরাহ স্থগিত করে দেয়। এ ছাড়া শহরগুলোতে সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়।

 

হজে পাশাপাশি অবস্থান করে অনেক মানুষ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করেন বলে তাদের স্বাস্থ্য সবসময় গুরুত্ব পায় প্রশাসনের কাছে। আগেও কয়েকটি মহামারির সময় সাবধানতা অবলম্বন করেছে দেশটি।

 

এ বছর সারা বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমানের হজ পালন করার কথা রয়েছে। চলতি বছরের জুলাইয়ের ২৮ তারিখে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। শেষ হবে ২ আগস্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023