স্টাফ রিপোর্টার, বগুড়া
করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া দুস্থদের পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলা ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের জহুরুলনগরসহ বিভিন্ন এলাকায় জেলা ছাত্রলীগ নেতা আসলাম হোসেন ও তৌহিদ আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কাঁচা বাজার পৌঁছে দেয়। বগুড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স শুকরা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আব্দুল মান্নান আকন্দের আর্থিক সহায়তায় ১ হাজার পরিবারের মধ্যে কাঁচা বাজার সরবরাহ করা হয়।