শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নন্দীগ্রামে কর্মহীনদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী দিচ্ছেন আ’লীগ নেতা রানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

করোনা ভাইরাস প্রতিরোধে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া বগুড়ার নন্দীগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রয়েছে। এতে বন্ধ হয়ে গেছে দিনমজুর ও অসহায়দের উর্পাজন। ছেলে-মেয়েদের নিয়ে কষ্ট করা ছাড়া কোনো উপায় নেই তাদের। এ অবস্থায় কর্মহীনদের বাড়ি বাড়ি ছুটে চলছেন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা এলএলবি।

 

 

আজ রবিবার সকাল থেকে উপজেলার কালিকাপুর, কুন্দারহাটসহ বিভিন্ন গ্রামের কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি। এতে চাল, আলু, তেল, ডালসহ একটি পরিবারের এক সপ্তাহের খাদ্যসামগ্রী রয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এক হাজার ৫’শ পরিবারের মাঝে এসব খাবার বিতরণ করা হচ্ছে। করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে চালসহ এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি অসহায় মানুষেরা।

 

 

জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই জনতার পাশে রয়েছেন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন রানা। খাদ্যসামগ্রী দেয়ার পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দিনমজুর পরিবারকে আর্থিক সহায়তা দেয়াসহ করোনা থেকে সুরক্ষায় লিফলেট, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছেন তিনি।

 

 

এবিষয়ে জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রথম পর্যায়ে ১৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগীতা শুরু করেছি। প্রয়োজনে পরবর্তীতে আমার স্বাধ্য অনুযায়ি এ সংখ্যা আরো বাড়ানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023