শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

লাশ দাফন করে এভাবে স্ট্যাটাস দিতে হবে ভাবেননি পুলিশ কর্মকর্তা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

ঢাকা থেকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বগুড়ায় ফেরা ব্যবসায়ীর (৫০) মৃত্যুর পর তার লাশ কবর দেওয়া নিয়ে ঝামেলা বাধে। তবে শেষ পর্যন্ত পুলিশের চেষ্টায় তার দাফন সম্পন্ন হয়। পরে ওই ব্যক্তিকে কবর দিতে গিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন এক পুলিশ কর্মকর্তা।

 

ফেসবুক স্ট্যাটাসে বগুড়ার সহকারী পুলিশ সুপার কুদরত এ খুদা লিখেছেন, ‘একটি লাশ দাফন করে এভাবে স্ট্যাটাস দিয়ে জানাতে হবে তা কখনো ভাবি নি!!! মানুষের মাঝে মানবিকতা জাগাতে এতটা গলদঘর্ম হতে হবে, তা কখনো জানা ছিল না।

 

সকাল থেকেই নানা বাধা-বিপত্তি আর নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে শনিবার রাত পৌনে ৮টার সময় যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মেনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে পুলিশের উদ্যোগেই লাশের দাফন সম্পন্ন করা হলো!!’

 

তিনি আরও লিখেন, ‘দাফন কাজে বাধা দেওয়ার খবর শোনা মাত্রই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত দুই প্লাটুন স্পেশাল আর্মড ফোর্স প্রেরণ করা হয়। কয়েকজন দুষ্ট লোক এলাকায় ভুল বুঝিয়ে কয়েক হাজার লোক জড়ো করেন!! শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান মানুষকে বুঝিয়ে ঘরে ফেরান।’

 

এরপর দাফনে আরও বিপত্তির কথা লিখেন এই পুলিশ কর্মকর্তা। তিনি লিখেন, ‘কিন্তু কবর খোড়ার লোক কোথায়??? শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ আর এসআই আহসান আরও দুজনকে সাথে নিয়ে শুরু করেন কবর খুড়তে!! অবশেষে লাশ দাফন হলো!!

 

একজন ব্যক্তি পেল তার মৃতদেহের সঠিক মর্যাদা। আমরা দূর থেকে দাঁড়িয়ে দোয়া পড়লাম।’ দাফনের পর নিহত ব্যক্তির স্ত্রী সাজেদা বেগম বলেন, ‘জানাজার সময় আমাদের কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি।’ শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের এক ভাড়াবাসায় মারা যান ওই ব্যবসায়ী। তিনি কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের মুরইল দক্ষিণপাড়ার বাসিন্দা। তার মৃত্যুর পর ওই বাড়িটিসহ ১০টি বাড়ি লকডাউন করেও দেয় প্রশাসন।

 

এদিন সকালে বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, আইইডিসিআর পিপিই দিয়ে লাশ আবৃত করে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

 

এদিকে, ঢাকার এ ব্যবসায়ীর মৃত্যুর কারণ করোনাভাইরাস-এমন সন্দেহ হওয়ায় তার নাক থেকে নমুনা নিয়ে ঢাকায় পাঠাতে বলেছিলেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদি সেব্রিনা ফ্লোরা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় পরীক্ষা নিয়ন্ত্রণ করছে।

 

উল্লেখ্য, সরকারি হিসেবে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৪৮ জন; যাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023