শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনা মোকাবেলায় ক্রিকেটাররা দিলেন ৩১ লাখ টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০

স্পোর্টস ডেস্ক

ভাইরাস ভীতি জাঁকিয়ে বসেছে বিশ্বজুড়ে। হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে একের পর এক স্থগিত হয়ে গেছে বিশ্বের ক্রীড়া আসর। করোনার থাবায় প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা।

 

গত ডিসেম্বরে করোনা ভাইরাস তার তাণ্ডব শুরু করে চীনে। বর্তমানে বিশ্বে ১৯০টিরও বেশি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্বের প্রায় সোয়া দুই লাখ মানুষের শরীরে সংক্রমিত হয়েছে করোনা।

 

নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ছয়জন। এদের মধ্যে একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চার। দেশে মোট ৩৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেল। করোনাভাইরাসের এমন পরিস্থিতি মোকাবেলায় এবার এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

 

নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দান করে দিচ্ছেন মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহরা। সবমিলিয়ে মোট ২৭ জন খেলোয়াড়, তাদের একমাসের বেতনের অর্ধেক টাকা দান করছেন। দানকৃত এ অঙ্কের পরিমাণ সর্বোচ্চ ৩১ লাখ টাকা। তবে করবাবদ বাদ পড়বে ৫ লাখ টাকা। ফলে ২৬ লাখ টাকা ব্যবহার করা যাবে করোনা ইস্যুতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023