শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বুধবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত হবে। তবে সম্প্রচারের সময় এখনও নির্ধারণ করা হয়নি।

 

এর আগে সোমবার (২৩ মার্চ) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ‘প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস রাখুন। যখন যেটা বলতে হবে, প্রধানমন্ত্রী সে সম্পর্কে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলবেন। ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।’

 

ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীকে আশ্বস্ত করবেন বঙ্গবন্ধুকন্যা। আসতে পারে আরও কিছু নির্দেশনা।

 

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত চার জনের মৃত্যু নিশ্চিত করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৩৯ জন। আইসোলেশনে আছেন ৪০ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৬ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023