শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনা আতঙ্কে কারাগারে সংঘর্ষ, নিহত ২৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কারণে কলম্বিয়ার একটি কারাগারে ভয়াবহ উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৩ জন।

 

 

রোববার বোগোটা শহরে দেশের সবচেয়ে বড় কারাগারে ওই সংঘর্ষ হয় বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় কারাগারে বন্দিদের উপচে পড়া ভিড় এবং দুর্বল স্বাস্থ্যসেবার বিরুদ্ধে রোববার কলম্বিয়ার প্রতিটি কারাগারের বন্দিরা প্রতিবাদ ও বিক্ষোভ করেন।

 

এ সম্পর্কে কলম্বিয়ার বিচারমন্ত্রী মার্গারিটা ক্যাবেলো বলেছেন, লা মডেলো কারাগারে দাঙ্গার ঘটনায় ২৩ জন নিহত এবং আরো ৮৩ জন আহত হয়েছেন। বিচারমন্ত্রী মার্গারিটা আরও বলেন, আহতদের মধ্যে ৩২ জন বন্দি এবং সাত প্রহরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুই প্রহরীর অবস্থা আশঙ্কাজনক।

 

তবে কারাগারের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ নাকচ করে দিয়েছেন বিচারমন্ত্রী মার্গারিটা ক্যাবেলো। তিনি বলেন, ‘এখানে পয়ঃনিস্কাশনের কোন সমস্যা নেই। পরিকল্পনা করেই এই দাঙ্গা বাধানো হয়েছে।’

 

তিনি আরও দাবি করেন, ওই কারাগারে বন্দি, প্রহরী ও প্রশাসনিক কর্মচারীদের কেউ করোনায় আক্রান্ত হননি।’ কলোম্বিয়ার বিচার বিভাগের পরিসংখ্যান অনুসারে, দেশটির ১৩২টি কারাগারে ৮১,০০০ বন্দি ধারণক্ষমতা থাকলেও সেখানে থাকেন এক লাখ একুশ হাজারেরও বেশি বন্দি।

 

প্রসঙ্গত, কলম্বিয়ায় করোনাভাইরাসের ২৩১ জন আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023