শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

নুসরাতকে এক নজর দেখতে কেলেঙ্কারি কাণ্ড!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক

অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানকে এক নজর দেখতে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেল। তাকে ঘিরে জমায়েত হওয়া ভীড়ের নিচে চাপা পড়ে অসুস্থ হয়ে পড়েন এক ছাত্রী। অন্যদিকে, হুড়োহুড়ির চোটে ভেঙে পড়ল শপিং মলের কাঁচও।

 

বুধবার বিকেলে রামপুরহাট শহরের সানঘাটা পাড়ায় একটি শপিং মলের উদ্বোধন করতে এসেছিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। বিকেলের দিকে ওই মলের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু উদ্বোধনের সময় বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। অভিনেত্রী আসার খবর চাউর হতেই ধীরে ধীরে মানুষের জমায়েত বাড়তে শুরু করে। এক সময় বোলপুর-রাজগ্রাম রাস্তা রীতিমতো অবরোধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়।

 

ভীড়ের চাপে অসুস্থ হলেন এক ছাত্রী। তবুও তার প্রিয় নায়িকাকে দেখার আশা মিটল না। এদিকে জনসংযোগ করতে না পারায় খানিক নিরাশ হয়েই কোম্পানির গাড়িতে ফিরতে হল তৃণমূলের সাংসদকে।

 

সাংসদ-অভিনেত্রী নুসরত মলে ঢুকতেই উপস্থিত লোকজন্ একেবারে হুমড়ি খেয়ে পড়ে। বিশেষ করে মহিলাদের জমায়েত ছিল বেশি। মহিলাদের চাপে শপিং মলের কাঁচের দেওয়ালও ভেঙে পড়ে যায়। মলের ভিতর হুড়মুড়িয়ে পড়েন মহিলারা। সেসময়েই কয়েকজনের নিচে চাপা পড়ে যান সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় নামে ওই ছাত্রী। রামপুরহাট থানার শ্যামপাহাড়ির বাসিন্দা ওই ছাত্রী সিউড়ি বিদ্যাসাগর কলেজের উদ্ভিদবিদ্যার অনার্সের পাঠরতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023