শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ইরাকে জঙ্গি ভেবে গুলি, বাংলাদেশি নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ভেবে ভুলবশত এক বাংলাদেশিকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। এ ছাড়া আরও ৩ বাংলাদেশিকেও ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

 

দেশটির মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস শহরে এ ঘটনা ঘটে। কুর্দিস শহরের মাখমুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন ওই ৪ বাংলাদেশি। তবে সে এলাকায় ঢোকার আগ মুহূর্তেই ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

 

বাসনিউজ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাখমৌরের উদ্দেশ্যে হাঁটছিলেন বাংলাদেশি শ্রমিকরা। সে সময় আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইরাকি সেনাবাহিনীর সদস্যরা। মাখমৌরের মেয়র রিজকার মোহাম্মদ বাংলাদেশি শ্রমিকদের গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেছেন, বাংলাদেশি শ্রমিকদের শহরটির বাইরে হাঁটতে দেখা গেছে। বর্তমানে তাদের ৩ জনকে তদন্তের জন্য আটকে রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023