শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দোহা। ৯ মার্চ সোমবার থেকে এটি কার্যকর হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

 

বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দেশগুলো হচ্ছে−চীন, মিসর, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, লেবানন, নেপাল, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড।

 

এছাড়া সতর্কতার অংশ হিসেবে করোনা উপদ্রুত ইতালির সঙ্গে ইতোমধ্যে বিমান চলাচল স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ।

 

কাতারের প্রতিবেশী দেশ ইরানে রবিবার পর্যন্ত সরকারি হিসাবেই এ ভাইরাসে ১৯৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৫৬৬। সৌদি আরবও সরকারিভাবে ১১ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। কাতারে রবিবার পর্যন্ত ১৫ জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এ ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইতোমধ্যে দুনিয়াজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এর বেশিরভাগই চীনা নাগরিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023