শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

অবশেষে ২৮ মার্চ মাঠে নামছেন সাকিব!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২০

স্পোর্টস ডেস্ক

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেটসহ সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশেষে মাঠে নামছেন তিনি। তবে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নয়, একটি চ্যারিটি ম্যাচ খেলতেই ২৮ মার্চ মাঠে নামবেন সাকিব। এ ধরনের ম্যাচ খেলতে বাধা নেই তার।

 

 

আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মেলবোর্নের মুখোমুখি হবে সিডনি। সেই ম্যাচে খেলবেন সাকিব। দাতব্য ম্যাচটির নামকরণ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টব্যাল। ইতিমধ্যে এর টিকিট বিক্রি শুরু হয়েছে। ম্যাচটিতে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন সাকিব। এতে তার খেলার খবর পেয়ে এরই মধ্যে টিকিট কাটতে শুরু করেছেন প্রবাসী বাঙালি এবং বিদেশি ভক্তরা।

 

গেল বছর অক্টোবরে সাকিবের ওপর ২ বছরের নিষেধাজ্ঞার খড়গ ঝুলায় আইসিসি। তবে দায় স্বীকার করে নেয়ায় ১ বছর শিথিল করা হয়। সবকিছু ঠিক থাকলে আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023