শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

নেতৃত্ব ছাড়লেও চ্যালেঞ্জ নিতে চান মাশরাফি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

স্পোর্টস ডেস্ক

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে অধিনায়ক মাশরাফির শেষ হিসেবে দেখছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাশরাফিও একই কথা জানালেন। বললেন, এটাই অধিনায়ক হিসেবে তার শেষ সিরিজ। অর্থাৎ, শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচ দিয়েই শেষ হবে অধিনায়ক মাশরাফি অধ্যায়। তবে খেলা চালিয়ে যাবেন তিনি।

 

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকে আমি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডটি অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ।’

 

পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন অধিনায়ক নির্বাচনের কথা বলেছেন বিদায়ী অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘আমি আশা করব ২০২৩ সালের বিশ্বকাপকে মাথায় রেখে যেন পরবর্তী অধিনায়ককে পর্যাপ্ত সময় দেওয়া হয়।’

 

তবে অধিনায়কত্ব ছাড়লেও খেলা থেকে অবসরের ঘোষণা দেননি বাংলাদেশ ক্রিকেটের সেরা এই অধিনায়ক। জানালেন, অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে চ্যালেঞ্জ নিতে চান মাশরাফি। তার মানে দলে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করবেন মাশরাফি।

 

মাশরাফির অধিনায়কত্ব নিয়ে ক্রিকেট পাড়ায় অনেক দিন ধরেই সমালোচনা চলছিল। জিম্বাবুয়ে সিরিজের পর নতুন অধিনায়ক বেছে নেওয়া হবে বলে সরাসরি জানিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

 

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ দল এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনালেও খেলেছিল বাংলাদেশ দল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023