শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

এবার আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি নাগরিক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

 

বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (কোভিড -১৯) নতুন করে দুজন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন ৩৪ বছর বয়সী বাংলাদেশি। অপরজন ৩৯ বছর বয়সী ফিলিপাইনের নাগরিক।

 

নতুন দুই রোগীসহ আমিরাতে মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হলো। তাদের মধ্যে তিনজন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। বাকি আটজনকে বিশেষ চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্তদের সর্বাত্মক সেবা দেয়া হচ্ছে। তাদের ভাইরাসের পরিমাণ স্থিতিশীল অবস্থায় থাকায় ভয়ের কারণ নেই। উল্লেখ্য, এর আগে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশির (বয়স ৩৯) অবস্থা ‘খুবই সঙ্কটাপন্ন’ বলে জানায় দেশটির বাংলাদেশ হাইকমিশন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023