শিরোনাম :
গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

পৃথিবীর ১০০ ভাষায় স্থান পেলো চাটগাঁইয়া-সিলেটি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিশ্বে সবচেয়ে বেশি কথা বলা হয় যেসব ভাষায় তার তালিকা তৈরি করেছে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট নামে একটি ওয়েবসাইট। এ তালিকায় সর্বাধিক কথ্য ভাষার তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ভাষা।

 

সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি কথা বলা হয় এমন ১০০টি ভাষার তালিকা প্রকাশ করেছে কানাডাভিত্তিক এই ওয়েবসাইটটি।

 

ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, এক কোটি ৩০ লাখ ভাষাভাষী নিয়ে চট্টগ্রাম অঞ্চলের অর্থাৎ চাটগাঁইয়া ভাষা ৮৮তম ও  এক কোটি ১৮ লাখ ভাষাভাষী নিয়ে সিলেটি ভাষা রয়েছে ৯৭তম স্থানে।

 

বিশ্বজুড়ে বর্তমানে ৭ হাজার ১১১টি ভাষায় তাদের মনের ভাব আদান-প্রদান করেন মানুষ। এর মধ্যে যেসব ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, তা থেকে ১০০টি ভাষার তালিকা তৈরি করেছে ভিস্যুয়াল ক্যাপিটালিস্ট।

 

তালিকায় চাটগাঁইয়া ও সিলেটি ভাষা যথাক্রমে ৮৮তম ও ৯৭ তমযথারীতি তালিকায় শীর্ষে রয়েছে ইংরেজি। বর্তমান বিশ্বে ১১৩ কোটি ২৩ লাখ ৬৬ হাজার ৬৮০ জন এ ভাষায় কথা বলেন। তার পরেই স্থান মান্দারিন চাইনিজের।

 

এ ভাষায় কথা বলেন ১১১ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৬৪০ জন। তৃতীয় স্থানে রয়েছে ভারতের অন্যতম প্রধান ভাষা হিন্দি। ওই ভাষায় কথা বলেন ৬১ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ৫৪০ জন।

 

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে স্প্যানিশ ভাষা। গোটা বিশ্বে স্প্যানিশ ভাষায় কথা বলেন ৫৩ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ৭৩০ জন। পঞ্চম স্থানে রয়েছে ফরাসি ভাষা। ওই ভাষায় কথা বলেন ২৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৯৩০ জন।

 

ভাষাভাষীর দিক দিয়ে বাংলা পৃথিবীর সপ্তম বৃহৎ মাতৃভাষা।ষষ্ঠ স্থানে রয়েছে আরবি। বিশ্বের ২৭ কোটি ৩৯ লাখ ৮৯ হাজার ৭০০ মানুষ তাদের মনের ভাব আদান-প্রদানে এ ভাষায় কথা বলেন।

 

আর বর্তমানে ভাষাভাষীর দিক দিয়ে বাংলা পৃথিবীর সপ্তম বৃহৎ মাতৃভাষা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মানুষের প্রধান ভাষা বাংলা; এ ভাষার জনগোষ্ঠীর সংখ্যা ২৬ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৪৮০।

 

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এসব অঞ্চলের মানুষও বাংলায় কথা বলে থাকেন। এদিকে বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে বৃহত্তর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের মানুষ।

 

ভাষাভাষীর দিক দিয়ে পৃথিবীর ১০টি বৃহৎ মাতৃভাষা। নিজেদের মধ্যে ভাবের আদান-প্রদানে ‘নিজস্ব’ ভাষাই ব্যবহার করেন এসব মানুষ। চট্টগ্রাম ও সিলেটের আঞ্চলিক ভাষা অন্যান্যদের কাছে ‘দুর্বোধ্য’ মনে হলেও বিশ্বজুড়ে ‘চাটগাঁইয়া ও সিলেটি’ ভাষাভাষী মানুষের সংখ্যা যে কম নয় কা উঠে এসেছে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট-এর প্রতিবেদনে।

 

গবেষণাধর্মী ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে এক কোটি ৩০ লাখ মানুষ চাটগাঁইয়া ভাষায় কথা বলেন। জনসংখ্যায় ভাষাভাষীর দিক দিয়ে ১০০ দেশের মধ্যে চাটগাঁইয়া ভাষার অবস্থান ৮৮তম।

 

আর এক কোটি ১৮ লাখ ভাষাভাষী নিয়ে সিলেটি ভাষা রয়েছে ৯৭তম স্থানে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023