শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

আমি হারিয়ে যাইনি: শিল্পা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

গতবছর ইয়োগা নিয়ে নিজের বই প্রকাশ, সমাজকর্মী হিসেবে নিজের তৎপরতা আর বছর শেষে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের ভেতরে ছিলো শিল্পা শেঠি। তবে গণমাধ্যমে বারবার যেন জানান দিচ্ছেন নব্বই দশকের এই ডাকসাইটে অভিনেত্রী যে হারিয়ে যাননি। বেশকিছু ছবি মুক্তির তালিকায় রয়েছে তার নাম।

 

এদিকে মাত্র ৫০ দিনের মধ্যে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির ফলোয়ার ১ কোটি ছাড়িয়েছে। এ নিয়ে নিজের ইনস্টাগ্রাম আইডিতে একটা ভিডিও শেয়ার দেন তিনি।

 

সেখানে তিনি লিখেছেন, ‘৫০ দিনে কেউ ১ কোটি কামাতে পারে? আমি পেরেছি। তবে আমি একা না আপনাদের সঙ্গে নিয়েই পেরেছি।’ নিজের টিকটক অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ১ কোটি ছাড়ানোর কথাই সেখানে উল্লেখ করেছেন শিল্পা।

 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন শিল্পা শেঠি। এক সময় শাহরুখ খান, অক্ষয় কুমার, সালমান খান থেকে শুরু করে সুনীল শেঠি সবার সঙ্গে জমিয়ে কাজ করেছেন তিনি। শিল্পা শুধু ভালো অভিনেত্রীই নন, একজন ভালো ড্যান্সারও। নিজের স্বামী ও সন্তানকে নিয়ে তার সুখের সংসার রয়েছে। তবে অনেকদিন কোনো সিনেমা করতে দেখা যাচ্ছে না এ অভিনেত্রীকে।

 

 

সিনেমা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পা খুব অ্যাকটিভ। সবসময় নিজের জীবনের ভালো মুহূর্ত ফ্যানদের সঙ্গে শেয়ার করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023