শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ধুনটে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে ২ মাদক ব্যবসায়ী ও ২ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার চালাপাড়া গ্রামের সেজাব মন্ডলের ছেলে ইব্রাহিম মন্ডল (৬০), সদর পাড়া গ্রামের উপন্দ্র নাথ সাহার ছেলে একাধিক মাদক মামলার আসামী উত্তম কুমার সাহা (৩৮), একই গ্রামের লুৎফর সেখের ছেলে রঞ্জু মিয়া (৩৮) ও বাটিকাবাড়ী গ্রামের তাজ উদ্দিনের ছেলে রকি।

 

ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন জানান, ইব্রাহিম মন্ডল ও উত্তম কুমার সাহাকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। আটকের সময় ইব্রাহিম মন্ডলের নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা ও উত্তম কুমার সাহার নিকট থেকে ১ গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে।

 

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, পৃথক অভিযান চালিয়ে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামী ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর গ্রেফতার সকলকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023