শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে ১২ ভূয়া দাখিল পরীক্ষার্থী গ্রেফতার, ২ মাদ্রাসা সুপারের ১মাসের কারাদণ্ডাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে দুই মাদ্রাসা সুপারসহ বারো ভুয়া দাখিল পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গ্রেফতার হওয়া ওই দুই সুপারকে একমাস করে কারাদণ্ড দেয়া হয়।  রোববার (০৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি আয়েশা মওলা বক্স  দাখিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার আরবী দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। দণ্ডাদেশ প্রাপ্ত সুপাররা হলেন- উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ দাখিল মাদ্রাসার সুপার ও গুয়াগাছি গ্রামের আজিজুর রহমান ছেলে আকবর আলী (৪৯) ও সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া দাখিল মাদ্রাসার সুপার ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবুদিয়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে সেলিম উদ্দীন (৪৮)।

 

এছাড়া গ্রেফতারকৃত ভুয়া পরীক্ষার্থীকে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। তারা হলেন- কল্যণী বালিকা দাখিল মাদ্রাসার মোছা. আরমিনা খাতুন, সাথী আক্তার, সীমা খাতুন, লায়লা আক্তার, নাসিমা পারভীন, নাকুয়া দাখিল মাদ্রাসার আবু রায়হান, আব্দুস সালাম, কাওছার আলী, সুজন মিয়া, তাসলিমা খাতুন ও মধ্যভাগ দাখিল মাদ্রাসার মো. সোহাগ হোসেন ও মোছা. শ্যামলী খাতুন।

 

উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. জামশেদ আলম রানা এই তথ্য নিশ্চিত করে জানান, ওই মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে গোপনে ভুয়া পরীক্ষার্থীদের সম্পর্কে জানতে পেরে তাদের যাচাই-বাছাই করা হয়। একপর্যায়ে তাদের প্রবেশপত্রের সঙ্গে ছবি ও নামের মিল না থাকায় তাদের গ্রেফতার করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023