শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

নতুন আতঙ্কের নাম ‘কঙ্গো জ্বর’, ৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসে জর্জরিত চীন। আর এরই মাঝে মালিতে হানা দিয়েছে নতুন আতঙ্ক। ক্রিমিন-কঙ্গো ভাইরাস জ্বরে আফ্রিকার এ দেশটিতে সাতজনের মৃত্যু হয়েছে।

 

মালির কেন্দ্রীয় মপতি এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মালির সামোয়া গ্রামে গত মাসের শেষ দিকে এক রাখাল ষাঁড়ের মাধ্যমে এ ভাইরাস জ্বরে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

গত ১ ফেব্রুয়ারি ক্রিমিন-কঙ্গো ভাইরাস জ্বরে আরও ১৪ জন আক্রান্ত হন। তাদের মধ্যে পাঁচজনের বাড়িতেই মৃত্যু হয়, দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ইয়াকুবা মাইগা জানান, এটি সম্প্রতি ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে আলাদা। এ ঘটনা তদন্তে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে।

 

তবে এএফপি দাবি করেছে যে গত বুধবার পর্যন্ত ওই কমিটি দৃশ্যমান কোনো কাজ করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023