শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ দুই শতাধিক অভিবাসী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কয়েকটি নাইট ক্লাব ও বিদেশী অভিবাসীদের বাসা বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে বাংলাদেশিসহ দুই শতাধিক বিদেশি অভিবাসিদের। শনিবার ভোররাতে এই অভিযানের ঘটনা ঘটে।

 

অভিযান পরিচালনা করেন কুয়ালালামপুর ইমিগ্ৰেশন প্রধান হামিদি এডাম। রাজধানী কুয়ালালামপুরের তামান দেছা চেরাচ, জালান সেগামবুতে অভিযান সাপু ও অভিযান পিন্টু শুরু হয় ভোর ১ টা থেকে।

 

অভিযানে অংশ নেয়, ইমিগ্ৰেশন, পুলিশ ও রেলা। এসময় তিনটি নাইট ক্লাবে ব্যাপক অভিযান পরিচালনা করে আটক করা শতাধিক অভিবাসীকে। এর পর বিভিন্ন রুমে ঢুকে তল্লাশি চালিয়ে আটক করা হয় আরো দুই শতাধিক বিদেশি অভিবাসিদের। অভিযানে শেষে আটককৃতদের কাগজপত্র দেখে গ্রেপ্তার করা হয় বাংলাদেশিসহ দুই শত ৫ জনকে। যার মধ্যে ৬ জন শিশু রয়েছে।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে সব থেকে বেশি রয়েছে ইন্দোনেশিয়ার ১৫০, থাইল্যান্ডের ৩৩, বাংলাদেশের ১৬, ফিলিপাইনের ৩, ইন্ডিয়ার ২ ও লাউসে্র একজন। গ্রেপ্তারকৃতদের বয়স আনুমানিক ১ থেকে ৪৮ বছর।

 

কুয়ালালামপুর ইমিগ্ৰেশন প্রধান হামিদি এডাম সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার শিকার অধিকাংশই বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হয়েছে এছাড়াও জাল ভিসা পাওয়া গেছে অনেকের কাছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023