শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

পদ্মা সেতু : ২৩তম স্প্যান স্থাপনে দৃশ্যমান সাড়ে ৩ কি.মি.

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

পদ্মা সেতুর ২৩তম স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো হয়েছে। এতে সেতুটির অগ্রগতির আরেক ধাপ এগিয়ে দৃশ্যমান হল প্রায় সাড়ে তিন কিলোমিটার। ‘৬-এ’ নম্বর স্প্যানটি সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩১ ও ৩২ নম্বর খুঁটির উপর রবিবার দুপুর ২ টা ৫০ মিনিটে বসানো হয়। এর আগে ২৩ জানুয়ারি ২২ তম স্প্যান বসে। ১২ দিনের মাথায় এটি বসানো হল।

 

রবিবার সকাল ৯টায় দিকে মাওয়ার কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে প্রায় তিন হাজার টন ওজনের স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান জাহাজটি। ৩১ নম্বর খুঁটির কাছে পৌঁছায় সোয়া ১০টা ১২ মিনিটে। এর পরেই বসানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে। দুপুর ২টা ২৫ মিনিটের সময় স্থাপনটি খুঁটির উপরে নিয়ে আসা হয়। এই তথ্য দিয়ে সেতু বিভাগের উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, পরে এটি স্থাপন ঠিক ২টা ৫০ মিনিটে সম্পন্ন হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি স্প্যানটি পিলারের ওপর বসানোর কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। এদিকে আরও একটি পিলার বা খুঁটি সম্পন্ন হয়েছে। এ নিয়ে ৩৭টি পিলার সম্পন্ন হলো। বাকি ৫টি পিলার এপ্রিলের মধ্যেই সম্পন্ন করা হবে। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। যার ২২টি ইতোমধ্যে বসে গেছে। আগামী জুলাইয়ের মধ্যে সবক’টি স্প্যান পিলারের উপর বসানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023