শিরোনাম :
বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

পাখিদের অভয়ারণ্য করতোয়া নদী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি

চলনবিলের পানি শুকিয়ে গেছে। পুকুর, ডোবা, নালা, খাল সব খানেই মৎস্য জীবীদের বিচরণ। নিরুপায় পাখিরা আশ্রয় নিয়েছে করতোয়া নদীতে। স্থানীয়দের নজরদারিতে ঐ নদীর ব্রিজ সংলগ্ন জলাশয়টি এখন যেন পাখিদের অভয়ারণ্য। করতোয়া নদী সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সীমান্তবর্তী নওগাঁ এলাকায়।

 

স্থানীয় জিল্লুর রহমান, জাহের আলী, গোপাল চন্দ্র ঘোষ, ছাবিহা খাতুন, খাদিজা পারভিন বলেন, খাবারের লোভে প্রতিবছর শীত মৌসুমে ঝাঁকে-ঝাঁকে অতিথি পাখি চলনবিল এলাকায় আসে। রং-বেরঙের বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে ভরে ওঠে গোটা চলনবিল। তবে বর্ষার পানি শুকিয়ে যাওয়ার সাথে পাখিরা জড়ো হতে থাকে করতোয়া নদীতে।

 

সরেজমিনে দেখা যায়, করতোয়া নদীর ঐ জলাশয়ে কয়েক হাজার পাখি। তাদের হাঁক-ডাকে মুখরিত জলাশয় এলাকা। দলে-দলে বালিহাঁস পানিতে সাঁতার কেটে বেড়াচ্ছে। গাছের ডালে বসে আছে ছোটো পানকৌড়ি, বড়ো পানকৌড়ি, সাদা বক, ধুসর বক ও মাছরাঙ্গা । মাঝে মধ্যে গাঙচিলের আক্রমণে পাখিগুলো গাছের ডাল ও পানি থেকে ঝাঁকে বেধে উড়ে উঠছে। সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ।

 

এ প্রসঙ্গে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান  বলেন, প্রাকৃতিক ভারসাম্য ও জীব-বৈচিত্র সংরক্ষণের স্বার্থে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনিকভাবেও করতোয়া নদীর পাখি রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023