শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

চোখের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

হাঁচি, কাশি ও হাতের পর এবার ধারণা করা হচ্ছে চোখের মাধ্যমেও ছড়াতে পারে ভয়াবহ করোনাভাইরাস। খোদ বিজ্ঞানীরাই এমন কথা বলছেন বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

বিজ্ঞানীরা বলছেন, এ ভাইরাসের আক্রান্ত ব্যক্তির হাত দ্বারা চোখ স্পর্শ করলে চোখের মাধ্যমেও এ ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। যা বাস্তবিকভাবেই সম্ভব।

 

এখানে কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, ল্যাক্রিমাল নালীর মাধ্যমে প্রতিটি মানুষের চোখ নাকের সঙ্গে সংযুক্ত। এতে চোখের মাধ্যমেও এর রোগ ছড়ানোর যথেষ্ট সম্ভাবনা আছে।

 

এদিকে চীনা চিকিৎসক ওয়াং গুয়াংফা নিজেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা করছেন। তিনি জানিয়েছেন, নাকে মুখে এবং হাতে সব ধরনের প্রতিরোধক ব্যবস্থা নেয়ার পরেও তিনি অসুস্থ বোধ করছেন। তার ধারণা, চোখে চশমা না পরায় সেখান থেকে ভাইরাসটি ঢুকেছে।

 

এ জন্য বিজ্ঞানীরা নাক, হাতের পাশাপাশি এ রোগ থেকে বাঁচতে চোখের সুরক্ষা নিতেও পরামর্শ দিয়েছেন।

 

উল্লেখ্য, চীনে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন অন্তত তিন হাজার মানুষ।

 

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একদল গবেষক জানিয়েছেন, করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করা যায়, আগামী তিন মাসের মধ্যে তারা আক্রান্তদের শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে সক্ষম হবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023