মোহাম্মদপুর থেকে অপহৃত দুই শিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ৮

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহৃত হওয়া কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের এ-লেভেল পড়ুয়া ছেলে এবং তার শ্যালককে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। এ সময় আট অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ডেমরা ও ফকিরাপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন মশিউর রহমান পাপ্পু (৩৪), ইমতিয়াজ আহমেদ (৩০), মাহমুদুর রহমান রাসেল (৩২), তুষার (৩৪), আরিফুল ইসলাম নিশান (৩০), শফিকুল ইসলাম (২৮), ফখর উদ্দিন (২৪) ও নোমান (২৫)। তাদের কাছ থেকে অপহৃত এ-লেভেল পড়ুয়া তানজিম আল ইসলাম দিবস (১৭) ও ঢাকা কলেজের শিক্ষার্থী খালিদ হাসান ধ্রুবকে (১৯) উদ্ধার করা হয়েছে। এছাড়া অপহরণ কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, পুলিশের পোশাক, নেশা জাতীয় ইনজেকশন, একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার শাহাদাত হোসেন সুমা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এরআগে, মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোডের মিনার মসজিদ এলাকা থেকে দিবস ও ধ্রুবকে অপহরণ করা হয়। অপহরণকারীরা দিবসের পরিবারের সদস্যদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শুক্রবার এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন দিবসের বাবা ফখরুল ইসলাম। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ অহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা করছিলেন।

 

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। এরআগেও তারা গাড়ি ছিনতাইসহ নানা অপরাধ ঘটিয়েছে। এই দলের মাস্টারমাইন্ড হলো পাপ্পু। রবিবার (২৬ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এই ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023