শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মজনুর ডিএনএ পরীক্ষায় ধর্ষণের সম্পৃক্ততা মিলেছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় একমাত্র গ্রেফতার হওয়া মজনুর ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শিগগিরই তদন্ত সংস্থা ডিবি এই আলামত আদালতে জমা দেবে। তারা বলছেন, বিচারকার্যের গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ হিসেবে কাজ করবে ডিএনএর এই নমুনা।

 

সিআইডির ফরেনসিক বিভাগের উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণের ঘটনাস্থল ও বিশ্ববিদ্যালয়ছাত্রীর ব্যবহৃত জিনিসপত্র থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেগুলোর সঙ্গে মজনুর ডিএনএ নমুনা মেলানোর পরীক্ষা করা হয় ল্যাবে। নমুনা মিলে গেছে অর্থাৎ ধর্ষণের সঙ্গে মজনুর সম্পৃক্ততা পাওয়া গেছে।

 

এর আগে ৫ জানুয়ারি সন্ধ্যায় কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর ওই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাবির নিজস্ব বাসে রওনা দেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন। এরপর একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যান। ধর্ষণের পাশাপাশি তাকে নির্যাতনও করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া যায়।

 

ধর্ষণের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। রাত ১০টার দিকে নিজেকে একটি নির্জন জায়গায় আবিষ্কার করেন ওই ছাত্রী। পরে সিএনজি নিয়ে ঢামেকে আসেন। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা। এ ঘটনার দুইদিন পর ধর্ষক মজনুকে বনানী থেকে গ্রেফতার করে র‍্যাব। ৭ দিনের রিমান্ড শেষে মজনু বর্তমানে কারাগারে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023